বগুড়ার শেরপুর উপজেলায় এক ধান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখার ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার জামালপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে আব্দুল হামিদ মন্ডল নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের শঙ্কা বৃদ্ধি করছে।
নিহত আব্দুল হামিদ মন্ডল জামালপুর গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছিলেন। সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
ডেস্ক রিপোর্ট