ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেত্রকোনায় রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১০:১৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১০:১৮:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
নেত্রকোনায় রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু ছবি সংগৃহীত

নেত্রকোনায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
 

দুর্ঘটনাটি ঘটে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে, সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে। নিহত দুই যুবক হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ রায় দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে এবং রাসেল মিয়া শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তারা দুজনই চল্লিশা বাজার এলাকার জীবন বাবুর রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আকাশ ও রাসেলসহ সাত-আটজন যুবক রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এক পর্যায়ে তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করেন। ঠিক তখনই মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের ধাক্কায় আকাশ ও রাসেল রেললাইনের পাশের দিকে ছিটকে পড়েন।
 

ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। তবে গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ট্রেনে কাটা পড়ে নিহত দুই যুবকের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।