ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ইরানে গণবিক্ষোভ ঘিরে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, সামরিক পদক্ষেপের ইঙ্গিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৪:৩৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৪:৩৩:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
ইরানে গণবিক্ষোভ ঘিরে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, সামরিক পদক্ষেপের ইঙ্গিত সংগৃহীত

ইরানে চলমান গণবিক্ষোভের প্রেক্ষাপটে দেশটি গুরুতর সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করলে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
 

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং জনগণ এমন সব শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল। তাঁর মতে, এই বাস্তবতা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার গভীরতা স্পষ্ট করছে।
 

ইরানি নেতৃত্বের উদ্দেশে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিক্ষোভ দমনের নামে গুলি চালানো থেকে বিরত থাকা উচিত। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি শক্তি প্রয়োগ শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।
 

ট্রাম্প আরও বলেন, অতীতের মতো যদি আবারও সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ ইরানে মার্কিন সেনা পাঠানো নয়। বরং ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোর ওপর কঠোর সামরিক আঘাত হানার বিষয়টি বিবেচনায় থাকবে, যা দেশটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।