ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ব্যবসায়িক যোগাযোগ জোরদারে মার্কিন ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান বাংলাদেশের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৪:০৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৪:০৭:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ব্যবসায়িক যোগাযোগ জোরদারে মার্কিন ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান বাংলাদেশের সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য সামনে রেখে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতির প্রেক্ষাপটে এই বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
 

বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীদের যাতায়াত আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এমন পরিস্থিতিতে ব্যবসা ও ভ্রমণ ভিসা প্রক্রিয়াকে সহজ করা জরুরি বলে মন্তব্য করেন খলিলুর রহমান।
 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ব্যবসা ও ভ্রমণ ভিসার ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ নীতি কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এই নীতির আওতায় থাকা ৩৮টি দেশের তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত। নীতিমালা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে ভিসা পেতে যোগ্য আবেদনকারীদের ৫০০, ১ হাজার কিংবা দেড় হাজার মার্কিন ডলার জামানত দিতে হতে পারে।
 

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। বৈঠকে তিনি ব্যবসায়িক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ভ্রমণ প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি।
 

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মিনিস্টার গোলাম মোর্তোজা তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বৈঠকের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরা হয়। পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়।
 

এ সময় পারস্পরিক বাণিজ্যে বিদ্যমান ২০ শতাংশ শুল্ক হ্রাসের প্রস্তাব দেন খলিলুর রহমান। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানান দূতাবাসের এই কর্মকর্তা।
 

এছাড়া সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও বৈঠকের কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।