ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

এলপিজি সরবরাহ বন্ধে দেশজুড়ে সংকট, রান্নাঘরে গ্যাস না পেয়ে বিপাকে ভোক্তারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৫:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৫:৩৪:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
এলপিজি সরবরাহ বন্ধে দেশজুড়ে সংকট, রান্নাঘরে গ্যাস না পেয়ে বিপাকে ভোক্তারা সংগৃহীত

দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ থাকায় সাধারণ ভোক্তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে খুচরা ও পাইকারি পর্যায়ে কোনো এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা ও খাবারের দোকানগুলোতে।
 

রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ক্রেতারা নিয়মিত দোকানে গিয়ে সিলিন্ডার না পেয়ে ফিরে যাচ্ছেন। খুচরা বিক্রেতারা জানান, ডিস্ট্রিবিউটররা সরবরাহ বন্ধ রাখায় তাদের কাছে কোনো মজুত নেই। ফলে চাহিদা থাকলেও বিক্রি করা সম্ভব হচ্ছে না। অনেক বাসাবাড়িতে রান্নার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যদিও কিছু হোটেল ও রেস্তোরাঁ বিকল্প জ্বালানির মাধ্যমে কার্যক্রম চালু রেখেছে।
 

এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশন বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে সংগঠনটি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এবং বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়, যেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
 

সংগঠনটির সভাপতি সেলিম খান জানান, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে তাদের বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে সরবরাহ স্বাভাবিক করা হবে, অন্যথায় বিক্রি বন্ধের কর্মসূচি অব্যাহত থাকবে।
 

এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা তাদের দাবির পক্ষে বক্তব্য দেন এবং সময়সীমার মধ্যে সমাধান না এলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দেন। চলমান এই পরিস্থিতিতে দ্রুত সমাধান না এলে ভোক্তা পর্যায়ে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।