ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আন্তঃমন্ত্রণালয় তথ্য সমন্বয়ের অভাবে বাড়ছে সরকারি ব্যয়: ফয়েজ আহমদ তৈয়্যব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১১:০৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১১:০৩:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
আন্তঃমন্ত্রণালয় তথ্য সমন্বয়ের অভাবে বাড়ছে সরকারি ব্যয়: ফয়েজ আহমদ তৈয়্যব ছবি: সংগৃহীত

 

আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে কার্যকর তথ্য আদান-প্রদান না থাকায় সরকারের ব্যয় অপ্রয়োজনীয়ভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, সমন্বয়ের ঘাটতির কারণে একই ধরনের কাজ বারবার করতে হচ্ছে, যা রাষ্ট্রীয় অর্থ ব্যবহারে বাড়তি চাপ সৃষ্টি করছে।
 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ‘বিজনেস স্ট্র্যাটেজিক ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যবের মতে, ডিজিটাল প্রযুক্তি ও ডেটা ব্যবস্থাপনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাজের পুনরাবৃত্তি কমানো সম্ভব হবে এবং এতে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।
 

একই অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বন সংরক্ষণ ও পরিবেশ পর্যবেক্ষণে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় বন উজাড় ও পরিবেশগত ঝুঁকি দ্রুত শনাক্ত করা সহজ হবে।
 

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার কেবল যোগাযোগ, সম্প্রচার, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
 

এ সময় বক্তারা দেশের নিজস্ব স্যাটেলাইট সক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান, যাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও ব্যয়সাশ্রয়ী হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।