ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না, কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৩:৩৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৩:৩৯:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না, কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাবেন, তারা কোনোভাবেই সফল হবেন না।
 

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ করে নির্বাচন ঘিরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও সক্রিয় ও সমন্বিত করতে বিভিন্ন বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমন্বয় বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে বাহিনীগুলোর উপস্থিতি ও তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

তিনি আরও জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে ভোটকেন্দ্রসহ যে কোনো স্থানে, যে কোনো সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।