ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরও ৮ জনের পরিচয় নিশ্চিত করল সিআইডি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০২:২৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০২:২৯:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরও ৮ জনের পরিচয় নিশ্চিত করল সিআইডি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আরও আটজন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এসব শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং বাকি অজ্ঞাতপরিচয় মরদেহ শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

সোমবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিচয় নিশ্চিত হওয়ার খবর পাওয়ার পর শহীদদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেককে প্রিয়জনের কবর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
 

শনাক্ত হওয়া শহীদরা হলেন— ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম, মো. মাহিম, সোহেল রানা, মো. আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম।
 

সিআইডি জানায়, রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে দাফন করা ১১৪ জন অজ্ঞাতপরিচয় শহীদের মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কবরস্থানে একটি অস্থায়ী মর্গ স্থাপন করা হয় এবং গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম পরিচালিত হয়।
 

প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ফরেনসিক চিকিৎসকদের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়।
 

সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের স্বজনদের মধ্যে থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার সঙ্গে মিলিয়ে আটজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ বিশ্লেষণ কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।