ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

অস্ট্রেলিয়ায় জন্মহার কম, দক্ষ জনবল আনতে মরিয়া সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১১:৪৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১১:৪৪:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
অস্ট্রেলিয়ায় জন্মহার কম, দক্ষ জনবল আনতে মরিয়া সরকার ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় জন্মহার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। গেল বছর দেশটিতে জন্ম হয়েছে মাত্র এক লাখ শিশু, যেখানে বিদেশ থেকে প্রবাসী যুক্ত হয়েছেন প্রায় সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘাটতি মোকাবেলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে দক্ষ জনবল স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে মরিয়া হয়ে উঠেছে অস্ট্রেলিয়া সরকার।
 
বাংলাদেশের চেয়ে আয়তনে ৫২ গুণ বড় হলেও অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ঢাকা শহরের সমান, বর্তমানে প্রায় দুই কোটি ৭২ লাখ। ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ২.১ শতাংশ।
 
করোনা মহামারির কারণে প্রায় দুই বছর সীমান্ত বন্ধ থাকার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে তা খুলে দেয় অস্ট্রেলিয়া। অর্থনীতির চাকা সচল রাখতে সরকার কর্মক্ষম ব্যক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেয়। এতে জনসংখ্যা কিছুটা বাড়লেও, স্থানীয়ভাবে শিশু জন্মের হার থেকে বোঝা যাচ্ছে অভ্যন্তরীণ প্রবৃদ্ধি অনেকটাই স্থবির।
 
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের সংখ্যা বর্তমানে এক লাখের কাছাকাছি। এদের বেশিরভাগই উচ্চশিক্ষার জন্য গিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। তবে অদক্ষ শ্রমিকের প্রবেশে বিধিনিষেধ থাকায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা ব্যাপক হারে বাড়েনি। ২০২৩ সালে প্রায় ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় গেছেন, আর ২০২৪ সালে এ সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
এক সময়ের ব্রিটিশ উপনিবেশ অস্ট্রেলিয়া আজ একটি অভিবাসী ভিত্তিক সমাজ। নাগরিকদের প্রতি তিনজনের একজন ভিন্ন দেশে জন্মগ্রহণ করেছেন এবং প্রতি দুইজনের একজনের বাবা-মায়ের জন্ম বিদেশে। স্বল্পমেয়াদি ভিসায় আসা শিক্ষার্থী ও কর্মীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।