ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সরকারি ব্যয়ে কড়াকড়ি: বন্ধ থাকবে গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশ সফর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১১:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১১:৩৪:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
সরকারি ব্যয়ে কড়াকড়ি: বন্ধ থাকবে গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশ সফর
২০২৫-২৬ অর্থবছরে সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের যানবাহন ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থ আপাতত ব্যয় না করার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ব্যতীত নতুন কোনো আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণ স্থগিত রাখতে বলা হয়েছে।
 
সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ থাকবে, তবে বিশেষ প্রয়োজন বিবেচনায় সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।
 
মঙ্গলবার (৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, পরিচালন বাজেট থেকে সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরোনো টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের জন্য অর্থ বিভাগের অনুমোদন লাগবে।
 
চলমান নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন হলে বা প্রকল্পের অধিগ্রহণ কার্যক্রম শেষ হলে অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে। একইভাবে, উন্নয়ন বাজেটের আওতায়ও যানবাহন কেনা, ভূমি অধিগ্রহণ ও থোক বরাদ্দে খরচ সীমিত করা হয়েছে।
 
সেমিনার, কর্মশালা, বা বিদেশ সফরের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধুমাত্র বৃত্তি, ফেলোশিপ, বা উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য বিদেশ ভ্রমণ করা যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বৈদেশিক প্রশিক্ষণ অনুমোদন সাপেক্ষে চালু থাকবে।
 
সব ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্ববর্তী পরিপত্র অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।