ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, ঘন কুয়াশায় যোগাযোগে সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:৫৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:৫৯:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, ঘন কুয়াশায় যোগাযোগে সতর্কতা সংগৃহীত

দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আগামী কয়েক দিন ঘন কুয়াশার প্রভাব বজায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বিমান চলাচল, সড়ক ও অভ্যন্তরীণ নৌপরিবহন সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
 

শনিবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
 

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের অধিকাংশ এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এদিনও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি আবহাওয়া অধিদপ্তর।
 

সোমবার (৫ জানুয়ারি) থেকে দেশের নদী অববাহিকাগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এদিনও প্রায় স্থিতিশীল থাকতে পারে।
 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ও বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু অঞ্চলে কুয়াশার ঘনত্ব বাড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস রয়েছে। বিশেষ করে নদী অববাহিকা এলাকায় কুয়াশার প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে।
 

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে কুয়াশাজনিত ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।