ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দায়িত্ব নিয়েই ইসরাইলপন্থি নির্বাহী আদেশ বাতিল নিউইয়র্কের মেয়র মামদানির, তীব্র প্রতিক্রিয়া তেল আবিবের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:৪৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:৪৫:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
দায়িত্ব নিয়েই ইসরাইলপন্থি নির্বাহী আদেশ বাতিল নিউইয়র্কের মেয়র মামদানির, তীব্র প্রতিক্রিয়া তেল আবিবের সংগৃহীত

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ববর্তী প্রশাসনের ইসরাইলপন্থি একাধিক নির্বাহী আদেশ বাতিল করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তাঁর এই সিদ্ধান্তকে ফিলিস্তিনপন্থি ও নাগরিক অধিকারকর্মীরা স্বাগত জানালেও ইসরাইল সরকার একে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।
 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেয়র হিসেবে প্রথম কার্যদিবসে মামদানি তাঁর পূর্বসূরি এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর জারি করা সব নির্বাহী আদেশ প্রত্যাহার করেন। ওই সময়ের পর অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠায় এসব আদেশ রাজনৈতিকভাবে বিতর্কিত বলে বিবেচিত হচ্ছিল।
 

বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে একটি ছিল ইসরাইলবিরোধী বয়কট কার্যক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত। ওই আদেশ অনুযায়ী, নিউইয়র্ক সিটির কোনো কর্মকর্তা এমন চুক্তিতে যুক্ত হতে পারতেন না, যা ইসরাইল রাষ্ট্র, ইসরাইলি নাগরিক বা যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক হিসেবে বিবেচিত হতে পারে।
 

এ ছাড়া বাতিল হওয়া আরেকটি আদেশে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেওয়া ইহুদি-বিদ্বেষের একটি বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই সংজ্ঞা ব্যবহার করে ইসরাইলের নীতি ও সামরিক কর্মকাণ্ডের সমালোচনাকেও ইহুদি-বিদ্বেষ হিসেবে আখ্যা দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছিল।
 

প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্টের এক সদস্য নাসরিন ইসা বলেন, দীর্ঘদিন ধরেই ইসরাইল ও তার সমর্থকেরা ফিলিস্তিনপন্থি অবস্থানকে অপরাধ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে আসছে। তাঁর মতে, মামদানির এই সিদ্ধান্ত নিউইয়র্কবাসীর মতপ্রকাশের অধিকার রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিয়েছে।
 

একইভাবে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর)-এর নিউইয়র্ক শাখার প্রধান আফাফ নাসের বলেন, অসাংবিধানিকভাবে একটি বিদেশি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দেওয়ার নীতি গ্রহণযোগ্য হতে পারে না।
 

অন্যদিকে মামদানির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইল সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে দাবি করেছে, নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণের শুরুতেই বিভাজনমূলক অবস্থান নিচ্ছেন। ইসরাইলের প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মামদানির বিরুদ্ধে চরমপন্থীদের প্রতি সহানুভূতির অভিযোগ তুললেও বিশ্লেষকেরা বলছেন, এসব মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবভিত্তিক নয়।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।