সুইজারল্যান্ডে মদের দোকানে আগুন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:৪৮:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:৪৮:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সুইজারল্যান্ডের ক্র্যান-মন্টানার এক জনাকীর্ণ মদের দোকানে ভয়াবহ আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় আনুমানিক রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে মানুষের আহত ও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। স্থানীয় উদ্ধার ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
ঘটনার পর আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভালাইস ক্যান্টনের হাসপাতালগুলোতে আইসিইউ পূর্ণ হয়ে গেছে, ফলে আহতদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, এবং হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।