ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৭:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
 

নিহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুল আলিম। তিনি উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।
 

চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, ওই পুলিশ কর্মকর্তাকে প্রথমবার হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রেফার্ড করা হয়। পরে দ্বিতীয়বার হাসপাতালে আনা হলেও তখন তিনি আর জীবিত ছিলেন না।
 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এ ঘটনায় পুলিশ বিভাগসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।