ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জামায়াতের সাবেক এমপির বক্তব্য ঘিরে বিতর্ক, সংগঠনের পক্ষ থেকে সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৬:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
জামায়াতের সাবেক এমপির বক্তব্য ঘিরে বিতর্ক, সংগঠনের পক্ষ থেকে সতর্কবার্তা সংগৃহীত

সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হলে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সংশ্লিষ্ট বক্তব্যটি ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচিত এবং তা সংগঠনের অবস্থান বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়।
 

বৃহস্পতিবার এ বিষয়ে এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আয়োজিত একটি উঠান বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান যে বক্তব্য দেন, তা সংগঠনের নজরে এসেছে। ওই বক্তব্যে আওয়ামী লীগকে উদ্ধৃত করে যে মন্তব্য করা হয়েছে, সেটি তাঁর নিজস্ব মতামত।
 

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক লতিফুর রহমানের উক্ত বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত নয় এবং এটি দলের নীতিগত অবস্থানও নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সতর্ক করা হয়েছে।
 

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে সংগঠনের নীতিমালা ও অবস্থান অনুসরণ করা প্রত্যেক নেতার জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের বিভ্রান্তি এড়াতে ভবিষ্যতে আরও সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।