ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মোবাইল নিবন্ধন চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:২২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:২২:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
মোবাইল নিবন্ধন চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর ছবি: সংগৃহীত
দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতা বা 'ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার' (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এনইআইআর ব্যবস্থা কার্যকর হওয়ার পরপরই বিক্ষুব্ধ মোবাইল ব্যবসায়ীরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে আকস্মিক হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একাধিক দল মোতায়েন করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেল ৪টার পর একদল মোবাইল ব্যবসায়ী লাঠিসোঁটা নিয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, ব্যবসায়ীরা অত্যন্ত আকস্মিকভাবে এই হামলা চালিয়েছেন। বিটিআরসির একজন কর্মকর্তা জানান, আসরের নামাজের সময় ভবনের ভেতরে বিকট শব্দে ইটপাটকেল এসে পড়তে শুরু করলে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
মূলত কর ফাঁকি দিয়ে দেশে আসা অবৈধ, ক্লোনড এবং পুরোনো হ্যান্ডসেটের ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদের একটি অংশ এই পদ্ধতির বিরোধিতা করে আসছিলেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এনইআইআর চালু হলে কেবল বৈধভাবে আমদানিকৃত এবং নিবন্ধিত হ্যান্ডসেটগুলোই মোবাইল নেটওয়ার্কে সচল থাকবে, যা জননিরাপত্তা ও রাজস্ব আদায়ের জন্য জরুরি। এর আগে ১৬ ডিসেম্বর এই পদ্ধতি চালুর কথা থাকলেও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তা ১৫ দিন পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে বিটিআরসি স্পষ্ট করেছে যে, এই পদ্ধতি চালুর আগে নেটওয়ার্কে থাকা কোনো ফোন বন্ধ করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।