ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে সংসদ ভবন পর্যন্ত যে পথে নেওয়া হবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে সংসদ ভবন পর্যন্ত যে পথে নেওয়া হবে সংগৃহীত ছবি
 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়ার জন্য নির্দিষ্ট রুট ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বেলা দুইটায় দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকাজুড়ে বিস্তৃত স্থানে।
 

ডিএমপির মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরদেহ প্রথমে গুলশান–২ এলাকায় খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হবে। এর জন্য শবযানটি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান অভিমুখে যাবে।
 

ফিরোজা থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে শবযানটি এয়ারপোর্ট রোডে উঠবে, এরপর মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি অতিক্রম করবে। পরে উড়োজাহাজ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে মরদেহবাহী যান।
 

রাজধানীর কেন্দ্রীয় এ পথের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির একাধিক টিম নিয়োজিত থাকছে। জানাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশ নেওয়ার সুযোগ থাকবে।
 

খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।