প্রধান উপদেষ্টার শেষ বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
- আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:৪৩:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:৪৩:২৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৩ বার পঠিত
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত এই বিশেষ সহকারী পদত্যাগের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিয়োগপ্রাপ্ত তিন বিশেষ সহকারীর সবাইই দায়িত্ব থেকে সরে গেলেন। এর আগে গত ২৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। তারও আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী দায়িত্বে থাকা অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তিনি বিএসএমএমইউ-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে এই দায়িত্ব পান।
গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন—স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা উপদেষ্টাদের সহযোগিতার জন্য। এই পদগুলোতে তাদের নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছিল, তবে কয়েক মাসের ব্যবধানে তিনজনই দায়িত্ব ছেড়ে দেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।