ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

খালেদা জিয়ার জানাজা: বিমানযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০২:৫৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০২:৫৩:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
খালেদা জিয়ার জানাজা: বিমানযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জানাজাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রী ও এর আশপাশের সড়কগুলোতে যাতায়াতকারীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এই আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় এবং ব্যাপক জনসমাগমের কারণে ঢাকার প্রধান প্রধান সড়ক ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় অতিরিক্ত যানজট তৈরি হতে পারে। এই উদ্ভূত পরিস্থিতিতে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের যাত্রীদের কোনো অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
 
এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানায়, যানজটের কারণে ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি এড়াতে নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া জরুরি। বিশেষ করে রাজধানীর উত্তরা, বিমানবন্দর সড়ক ও টঙ্গীমুখী এলাকায় যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগেই সাজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি সম্মানিত যাত্রীদের সুবিধার্থেই এই আগাম সতর্কবার্তা জারি করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।