ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বহিষ্কারাদেশ প্রত্যাহার: বিএনপির ১৩ নেতার দলে ফেরার সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:৪৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:৪৬:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বহিষ্কারাদেশ প্রত্যাহার: বিএনপির ১৩ নেতার দলে ফেরার সিদ্ধান্ত সংগৃহীত

আবেদনের প্রেক্ষিতে বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে পূর্বে দেওয়া শাস্তি থেকে অব্যাহতি দিয়ে দলে পুনরায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
 

সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এসব নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
 

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মোকছেদুল হক শিবলু, রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবর রহমান, ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য মাওলানা মাহবুবুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিম আহমদ, সাবেক সদস্য এ বি এম কাজল সরকার এবং ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরিদ আল-রাজি কমল।
 

এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. মনোয়ারা খাতুন, কুটির শিল্পবিষয়ক সম্পাদক মোছা. সুমি আক্তার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক আবুল হাসনাত তারেক এবং কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মো. খাইরুল আলম চৌধুরীও রয়েছেন তালিকায়।
 

পাশাপাশি, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে অব্যাহতি পাওয়া ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোছা. আফসানা মিমি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকেও একই দিনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি আদেশ থেকে মুক্ত করা হয়েছে।
 

বিএনপি জানিয়েছে, সংশ্লিষ্ট নেতারা আবেদন করায় এবং দলীয় শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নীতিমালা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে শাস্তিপ্রাপ্ত একাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।