ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন, ভোটারদের মধ্যে আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:৩৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:৩৬:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন, ভোটারদের মধ্যে আলোচনা সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খাইরুল আলম সুমনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।
 

মনোনয়ন দাখিলের খবর দ্রুত বাকেরগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সাধারণ ভোটার তাকে ‘ক্লিন ইমেজের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন বলে মত প্রকাশ করেছেন।
 

ভোটারদের একাংশ সামাজিক মাধ্যমে লিখেছেন, দলীয় পরিচয়ের বাইরে একজন গ্রহণযোগ্য ও সৎ জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে, যিনি দীর্ঘদিন অবহেলিত থাকা বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। অতীতে অর্থ ও দলীয় প্রভাবের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যাশিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।
 

এ বিষয়ে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান বলেন, জনগণের অনুরোধ ও প্রত্যাশার ভিত্তিতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে বাকেরগঞ্জের অবহেলিত জনপদের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার রয়েছে তার। এ জন্য তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
 

উল্লেখ্য, বরিশাল-৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।