ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঝালকাঠির দুই আসনে মনোনয়ন দাখিল শেষ, প্রার্থী ২৫ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৯:২২:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ঝালকাঠির দুই আসনে মনোনয়ন দাখিল শেষ, প্রার্থী ২৫ জন ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুইটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসন মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


ঝালকাঠিতে সংসদীয় আসন রয়েছে দুটি—ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি)। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তার দেওয়া তথ্যে জানা যায়, ঝালকাঠি-১ আসনে ১৫ জন এবং ঝালকাঠি-২ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
 

ঝালকাঠি-১ আসনে মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহামুদা আলম মিতু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির কামরুজ্জামান খান ও জেপির এনামুল ইসলাম রুবেল। এ ছাড়া জাসদ (জেএসডি), গণ অধিকার পরিষদ, জনতা দলসহ একাধিক দলের প্রার্থী এবং বিএনপির সংশ্লিষ্ট একাধিক স্বতন্ত্র প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছেন।
 

অন্যদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির শেখ জামাল হোসেন, জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান এবং জাসদ (জেএসডি), গণ অধিকার পরিষদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। এ আসনে দুজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
 

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী ধাপে প্রার্থিতা প্রত্যাহারসহ নির্বাচনসংক্রান্ত অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।