ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মিরসরাই আসনে মনোনয়ন দাখিল শেষ, মাঠে ৯ প্রার্থী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৯:১৯:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
মিরসরাই আসনে মনোনয়ন দাখিল শেষ, মাঠে ৯ প্রার্থী ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এ আসনে জমা পড়া মনোনয়নগুলোর মধ্যে রয়েছে বিএনপির একজন, জাতীয় পার্টির দুইজন, স্বতন্ত্র দুইজন, জামায়াতে ইসলামীর একজন, মুসলিম লীগের একজন, ইনসানিয়াত বিপ্লব পার্টির একজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী।
 

উপজেলা পর্যায়ে মনোনয়ন গ্রহণ করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার। তার কাছে সরাসরি মনোনয়ন জমা দেন জামায়াতে ইসলামীর প্রার্থী ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লব পার্টির রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির এরশাদ উল্ল্যা এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ সিদ্দিকী।
 

অন্যদিকে বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মো. শাহাদাৎ হোসেন এবং মুসলিম লীগের প্রার্থী জুলফিকার বুলবুল তাদের মনোনয়নপত্র চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেন।
 

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, শেষ দিনে তার কার্যালয়ে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বাকিরা জেলা প্রশাসকের দপ্তরের মাধ্যমে মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।