ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সীমান্ত নিরাপত্তায় কৌশল ও সতর্কতার আহ্বান, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:০০:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
সীমান্ত নিরাপত্তায় কৌশল ও সতর্কতার আহ্বান, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছবি সংগৃহীত

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে কৌশলগতভাবে এগোনোর ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সীমান্তে দায়িত্ব পালনকালে নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও নিরাপদ করতে বিজিবির বড় দায়িত্ব রয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।