ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে ছেয়ে গেল লন্ডন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৮:০০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৮:০০:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে ছেয়ে গেল লন্ডন ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা পোস্টারে ছেয়ে গেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শহরের বাস, সড়ক ও জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকাগুলোতে এসব পোস্টার দেখা যাচ্ছে, যা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো এই পোস্টার ক্যাম্পেইন পরিচালনা করেছে।
 

পোস্টারগুলোতে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এতে তাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘ওয়ান্টেড’ হিসেবে তুলে ধরা হয়েছে।
 

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
 

গত দুই বছরে গাজায় চালানো ইসরায়েলি সামরিক অভিযানে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে গত অক্টোবর থেকে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে অভিযোগ রয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্রায়ই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।