ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ালেন আসাদুজ্জামান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৮:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ালেন আসাদুজ্জামান ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. আসাদুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিকেই এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। পদত্যাগের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় সূত্র জানায়, তিনি ইতোমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।