ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৯:০৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৯:০৬:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অবস্থানের কথা জানান।

কর্মসূচিতে বক্তৃতাকালে আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার আদায়ের দাবিতে প্রয়োজনে শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হবে এবং রাতযাপনও করা হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

এ সময় নিহত ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেন, বর্তমান সরকার এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আন্তরিক নয়। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাও কর্মসূচি এবং ক্যান্টনমেন্ট অভিমুখে লং মার্চের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ওমর বিন হাদি আরও বলেন, যদি প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকে বা দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে সহযোগিতা না করে, তাহলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা উচিত।

এর আগে, দুপুরে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সেখানে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষ করে রিকশাযোগে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।