ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ঝিকরগাছায় ধান ভাঙানোর মেশিনবাহী ভ্যান উল্টে নিহত ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৪৬:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
ঝিকরগাছায় ধান ভাঙানোর মেশিনবাহী ভ্যান উল্টে নিহত ১ ছবি সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ভাঙানোর মেশিন বহনকারী একটি ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পানিসারা গ্রামসংলগ্ন বাইসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত শওকত আলী পানিসারা গ্রামের ইজ্জত আলী গাজীর ছেলে। আহত ভ্যানচালক রাকিবুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে যশোরের হারিয়াড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী ধান ভাঙানোর জন্য ভ্যানচালক রাকিবুল ইসলামকে ভাড়া করেন। বাইসা বাজার থেকে ধান ভাঙানোর মেশিন নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উঁচু-নিচু অংশে ধাক্কা লেগে ভ্যানের চালকের সিটের নিচের রড ভেঙে যায়। এতে চালক ছিটকে পড়লে ভ্যানটি উল্টে যায়।
 

ভ্যানের ওপর বসে থাকা শওকত আলী পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত আহত ভ্যানচালককে প্রাথমিক চিকিৎসা দেন এবং শওকত আলীকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার পরপরই শওকত আলীর মৃত্যু হয়। মরদেহ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে।
 

ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।