ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সমঝোতা ব্যর্থ, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এককভাবে মাঠে নামছে এলডিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৬:৪৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৬:৪৬:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
সমঝোতা ব্যর্থ, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এককভাবে মাঠে নামছে এলডিপি সংগৃহীত

বিএনপির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলের সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ জানান, সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দলীয় প্রার্থীদের নির্বাচনি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এ ঘোষণা দেন। তিনি বলেন, দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে—এলডিপি কোনো রাজনৈতিক জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে।
 

সংবাদ সম্মেলনে অলি আহমদ জানান, বিএনপির কাছে তিনি একটি সংক্ষিপ্ত তালিকা দিয়েছিলেন এবং দলটির পক্ষ থেকে অন্তত ৮ থেকে ৯টি আসনে সমঝোতার প্রত্যাশা ছিল। তবে বিএনপি মাত্র একটি আসনের প্রস্তাব দেওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি বলে জানান তিনি।

 

 

অলি আহমদ জানান, মঙ্গলবার এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মহাসচিব রেদোয়ান আহমেদ এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তাব দিলে সবাই তাতে সম্মতি জানান এবং লিখিতভাবে সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
 

এদিকে, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন—এমন খবরে প্রতিক্রিয়া জানিয়ে অলি আহমদ বলেন, তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র পৌঁছায়নি। ফলে বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত মন্তব্য করতে পারছেন না।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপির এই সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে এবং আসন্ন নির্বাচনে ছোট দলগুলোর অবস্থান আরও স্পষ্ট হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।