ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

চট্টগ্রামে চার আসনে ব্যারিস্টার আনিসসহ ৫ প্রার্থীর নাম ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৪:০৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৪:০৪:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
চট্টগ্রামে চার আসনে ব্যারিস্টার আনিসসহ ৫ প্রার্থীর নাম ঘোষণা ব্যারিস্টার আনিসসহ ৫ প্রার্থীর নাম ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে চার আসনে ৫ জনকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। গতকাল মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জেপি) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামসহ দেশের ১১৯ আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
 
চট্টগ্রামের প্রার্থী যারা : চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে জোটের পক্ষ থেকে দুজনের নাম ঘোষণা করা হয়। এরা হচ্ছেন জাপার সোলায়মান আলম শেঠ ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।