ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নিবন্ধন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ: সাব-রেজিস্ট্রারদের মাঝে তীব্র অসন্তোষ ও আইনি প্রশ্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০১:১৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০১:১৪:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নিবন্ধন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ: সাব-রেজিস্ট্রারদের মাঝে তীব্র অসন্তোষ ও আইনি প্রশ্ন সংগৃহীত

রেজিস্ট্রেশন বিভাগ বা নিবন্ধন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরের সরকারি উদ্যোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। সরকারি কার্যপত্রের ৩ নম্বর এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত এই প্রস্তাবে বলা হয়েছে, একই ছাতার নিচে সকল ভূমি সেবা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। তবে এই সিদ্ধান্তকে আইনি প্রক্রিয়ার লঙ্ঘন হিসেবে দেখছেন নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের দাবি, ২০০৮ সাল থেকে এই সংক্রান্ত একটি রিট মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় বর্তমানে এটি আইনগতভাবে স্থানান্তর করার সুযোগ নেই।
 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০০৭ সালে তৎকালীন অর্থ বিভাগের এই সংক্রান্ত একটি সিদ্ধান্তের প্রেক্ষাপটে জনস্বার্থে উচ্চ আদালতে রিট (নং ২৫১-২০০৮) করা হয়। ২০০৮ সালের ১৩ মার্চ আদালত এক আদেশে জানায়, রিটটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তর স্থানান্তরের প্রক্রিয়া স্থগিত থাকবে। এই অবস্থায় উপদেষ্টা পরিষদে প্রস্তাব তোলাকে আদালত অবমাননার শামিল বলে মনে করছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ জানিয়েছেন, আদালতের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত আইনসিদ্ধ হবে না।
 

অন্যদিকে, মাঠ পর্যায়ের সাব-রেজিস্ট্রারদের অভিযোগ, ভূমি অফিসগুলোতে বর্তমানে নামজারিসহ বিভিন্ন সেবায় জনভোগান্তি চরম পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় নিবন্ধন বিভাগকেও সেখানে যুক্ত করা হলে সাধারণ মানুষের হয়রানি আরও কয়েকগুণ বাড়বে। বর্তমানে ১৭টি অফিসে পরীক্ষামূলকভাবে ডিজিটাল রেজিস্ট্রেশন বা অটোমেশন সেবা সফলভাবে চলছে এবং সারা দেশে এটি চালুর প্রক্রিয়াধীন। কর্মকর্তাদের মতে, যখন বিভাগটি গতিশীল হচ্ছে, তখন একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিলের জন্য এই বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধ কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।