ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবি ছাত্রদলের স্বাগত মিছিল মঙ্গলবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১১:২৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১১:২৬:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবি ছাত্রদলের স্বাগত মিছিল মঙ্গলবার ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল একটি স্বাগত মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংগঠনটি জানিয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

সংগঠনটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের যৌথ সিদ্ধান্তে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আয়োজন করা হবে। এ উপলক্ষে সকল শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে মিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।