ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল এক ট্রাকচালকের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল এক ট্রাকচালকের ছবি সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জিহাদুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়সংলগ্ন ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
 

নিহত জিহাদুল ইসলাম পূর্বধলা সদর ইউনিয়নের ইলাসপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং দুই সন্তানের জনক। ঘটনার সময় তিনি অটোরিকশা চালকদের মধ্যকার বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌরাস্তা অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা ও ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে দুই অটোরিকশা চালকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে জিহাদুল ইসলাম বিষয়টি শান্ত করার উদ্যোগ নেন। এ সময় অটোরিকশা চালক নিজাম উদ্দিনের সঙ্গে তার হাতাহাতি হয়। স্থানীয়রা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
 

কিন্তু কিছু সময় পর নিজাম উদ্দিন দেশীয় অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে আবারও জিহাদুল ইসলামের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে নিজাম উদ্দিন শাবল দিয়ে জিহাদুলের শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
 

স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। তিনি জানান, প্রাথমিকভাবে অটোরিকশায় যাত্রী ওঠানামা ও ভাড়া সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে নিহত ব্যক্তি ও অভিযুক্তদের মধ্যে পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।