ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে কারখানার পানি পান করে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ ইরান হামলায় মাস্কের এআই ‘গ্রোক’ ব্যবহার করেছে আমেরিকা, পেন্টাগনের স্বীকারোক্তি ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতার আহ্বান রাশিয়ার, বুশেহরে ফিরছেন রুশ বিশেষজ্ঞরা বিনামূল্যে আর নয়? এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপে টাকা গোনার দিন শুরু সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: আজ রাত থেকে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার শুরু মাদারীপুরে পত্রিকাবাহী পিকাপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫ বন্দিদশায় অপহৃত নাইজেরিয়ার অবসরপ্রাপ্ত জেনারেলের মৃত্যু বিশ্ব রাজনীতিতে বড় ধামাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তি কার্যকর দাউদকান্দি থেকে অপহৃত শিবির নেতা জিসান ২৩ ঘণ্টা পর সংকটাপন্ন অবস্থায় লাকসাম থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি ‘বোরকার আড়ালে অন্য কেউ থাকার ইঙ্গিত বাস্তবতাবিবর্জিত’: সংসদে হিজাব নিয়ে মন্তব্যে আলেম সমাজের তীব্র ক্ষোভ দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ! আইএলও সম্মেলনে না গিয়েই ক্ষোভ নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান চুক্তি স্বাক্ষরের মাত্র ১ ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলা! নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চরম ক্ষোভ সীমান্তে জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত কমিটিকে পূর্ণ সহায়তার নির্দেশ অমিত শাহের: পুশব্যাক আতঙ্কে বাংলাদেশ!

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, গুরুতর আহত দুজন

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:৩০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:৩০:০৪ অপরাহ্ন
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, গুরুতর আহত দুজন ছবি সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রোহান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় একটি ট্রাকের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং শেরপুর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক মহাসড়ক দিয়ে চলছিল। এ সময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ফ্লাইওভারে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল চালক রোহান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এবং মারুফ নামের আরেক আরোহী মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং বিকট শব্দে ট্রাকের একটি চাকা ফেটে যায়। আগুন ট্রাকের অংশে ছড়িয়ে পড়লে চালক ট্রাক থেকে নামার সময় আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী