ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ছাত্রদলের জরুরি সভা আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ছাত্রদলের জরুরি সভা আহ্বান সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতির লক্ষ্যে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার জন্য ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
 

দীর্ঘ দেড় দশক পর তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বিমানবন্দরে বিশাল জনসমাগম নিশ্চিত করতে ছাত্রদল এই সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। প্রথম ধাপের সভার পর বিকেল সাড়ে চারটায় একই স্থানে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার প্রধান কলেজসমূহ এবং মহানগরের বিভিন্ন ইউনিটের শীর্ষ স্থানীয় ‘সুপার ফাইভ’ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
 

বিশেষ এই সাংগঠনিক সভায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউনিটের পাশাপাশি গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা শাখার শীর্ষ নেতাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন এবং কৌশল নির্ধারণই এই জরুরি সভার মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।