এমন জীবন তুমি করিবে গঠন ; মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-১২-২০২৫ ১২:৫১:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১২-২০২৫ ১২:৫১:৩৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮৫ বার পঠিত
সংগৃহীত
শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী কণ্ঠ। ভারতীয় আগ্রাসন ও রাজনৈতিক আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়ে কথা বলেছেন। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার দাবিতে লেখালেখি, বক্তৃতা ও আন্দোলনের মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি তরুণ সমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১২ ই ডিসেম্বর, দুপুরে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ শে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
জীবদ্দশায়ও অসংখ্য মানুষের ভালোবাসার পাত্র ছিলেন হাদি। তার মৃত্যুতে অনেক মানুষ চোখের পানি ফেলেছেন এবং তার জন্য দোয়া করেছেন। ব্যক্তি হিসেবে তিনি চলে গেলেও অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান ও সংগ্রাম মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, এমনটাই প্রত্যাশা মানুষের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।