ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

শহীদ হাদির জানাজায় ঢল নামার সম্ভাবনা: শনিবার সংসদ এলাকায় ট্রাফিক নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৩৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৩৫:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
শহীদ হাদির জানাজায় ঢল নামার সম্ভাবনা: শনিবার সংসদ এলাকায় ট্রাফিক নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় বিশাল জনসমাগমের প্রস্তুতি চলছে। বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় আগত মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের পাশাপাশি জানাজায় ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
 
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মিরপুর রোড থেকে ফার্মগেট অভিমুখী যানবাহনগুলো গণভবন ক্রসিং হয়ে লেক রোড ও উড়োজাহাজ ক্রসিং দিয়ে বিজয় সরণি হয়ে যাতায়াত করবে। ফার্মগেট থেকে যারা মানিক মিয়া এভিনিউ বা ইন্দিরা রোড হয়ে ধানমন্ডি যেতে চান, তাদের খেজুর বাগান ক্রসিং থেকে বিজয় সরণি ও লেক রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আসাদগেট ও ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং ও লেক রোড হয়ে চলাচল করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী চালকদের জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র‍্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। ট্রাফিক জট এড়াতে ও নিরাপত্তা রক্ষায় জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলো এড়িয়ে চলতে ডিএমপি এই বিশেষ নির্দেশনা জারি করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।