পুতিনের বরখাস্তের পর আত্মহত্যা করলেন রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৩৪:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৩৬:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেছেন দেশটির সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েত। সোমবার (৭ জুলাই) মস্কোর একটি শহরতলিতে নিজ গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এনডিটিভি জানায়, বরখাস্তের ঘোষণার পরই আত্মহত্যা করেন তিনি। তবে প্রেসিডেন্ট পুতিনের ডিক্রিতে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
২০২৪ সালের মে মাসে স্টারোভয়েত পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী, নভগোরোদ অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে নতুন ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।