ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তারেক রহমানের প্রত্যাবর্তন: ঢাকামুখী জনস্রোতের জন্য ৭ রুটে স্পেশাল ট্রেন চায় বিএনপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:১০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:১০:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
তারেক রহমানের প্রত্যাবর্তন: ঢাকামুখী জনস্রোতের জন্য ৭ রুটে স্পেশাল ট্রেন চায় বিএনপি ছবি সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সারা দেশ থেকে আসতে থাকা নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াত সহজ করতে সাতটি রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি চালুর অনুমতি চেয়ে রেল মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেন। দলীয় সূত্রে জানানো হয়, তারেক রহমানের আগমনকে ঘিরে ২৫ ডিসেম্বর রাজধানীতে উল্লেখযোগ্য জনসমাগমের সম্ভাবনা রয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় আসবেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে একাধিক রুটে ট্রেন রিজার্ভ করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করে নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে জানানো হয়।

বিএনপি যে রুটগুলোতে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি চালুর আবেদন জানিয়েছে, সেগুলো হলো—কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা। এসব রুটে ট্রেন চলাচলের অনুমতি দিতে রেল মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে দলটি।

এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আবেদনটি পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।