ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, না হলে যমুনায় অবস্থানের হুঁশিয়ারি ছাত্রশক্তির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১০:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১০:০১:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, না হলে যমুনায় অবস্থানের হুঁশিয়ারি ছাত্রশক্তির ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি দায়ী করে এই আল্টিমেটাম দেন।
 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা আসে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই দেশে ধারাবাহিক সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটছে। তিনি দাবি করেন, যদি প্রধান উপদেষ্টা বিষয়টিকে গুরুত্ব না দেন, তবে সংগঠনটি যমুনার সামনে গিয়ে তাদের দাবি তুলে ধরবে।
 

জাহিদ হাসান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলেই ওসমান হাদির ওপর হামলা হয়েছে এবং বিভিন্ন আন্দোলনে যুক্ত একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘদিন সাইবার বুলিংয়ের শিকার হয়েও তিনি কোনো প্রতিকার পাননি। এ ধরনের ঘটনাগুলোর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
 

সমাবেশে বক্তব্য দেওয়া জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আগের মতো যমুনা ঘেরাও কর্মসূচিও দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
 

বক্তারা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ একজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্য প্রয়োজনীয় নন। নিরাপত্তা ব্যবস্থায় কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে তারা অভিযোগ করেন।
 

সমাবেশে ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।
 

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দীর্ঘ সময় পার হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পররাষ্ট্র নীতিতেও সরকার কার্যকর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে, যা দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।
 

সমাবেশ শেষে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকার ঘোষণা দিয়ে কর্মসূচি সাময়িকভাবে শেষ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।