ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ সীমান্তের ৭৯ শতাংশে কাঁটাতারের বেড়া সম্পন্ন করেছে ভারত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:১৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:১৮:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
বাংলাদেশ সীমান্তের ৭৯ শতাংশে কাঁটাতারের বেড়া সম্পন্ন করেছে ভারত ছবি-সংগৃহীত
ভারত জানিয়েছে, নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এবং বাংলাদেশের সঙ্গে থাকা সীমান্তের প্রায় ৭৯ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন সম্পন্ন হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই কাজ করা হচ্ছে বলে সংসদে জানানো হয়েছে।
 
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গত মঙ্গলবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের মোট ২ হাজার ২৮৯.৬৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ২ হাজার ১৩৫.১৩৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে, যা শতকরা হিসাবে প্রায় ৯৩.২৫ শতাংশ। একইভাবে বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ৩ হাজার ২৩৯.৯২ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ শেষ হয়েছে, যা মোট সীমান্তের ৭৯.০৮ শতাংশ।
 
তিনি আরও জানান, ভারতের পূর্বাঞ্চলে মায়ানমারের সঙ্গে প্রায় ১ হাজার ৬৪৩ কিলোমিটার স্থলসীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও শুরু হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৯.২১৪ কিলোমিটার এলাকায় বেড়া স্থাপন সম্পন্ন হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। এই লক্ষ্যে সীমান্ত সুরক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে।
 
ভৌগোলিকভাবে ভারত আটটি দেশের সঙ্গে স্থল ও জলসীমান্ত ভাগ করে নিয়েছে। স্থল ও জলসীমান্ত মিলিয়ে ভারতের মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১৫ হাজার ১০৬.৭ কিলোমিটার এবং সামুদ্রিক সীমান্ত প্রায় ৭ হাজার ৫১৬ কিলোমিটার। স্থলসীমান্তের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তই সবচেয়ে দীর্ঘ।
 
পশ্চিমে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট অতিক্রম করেছে এবং এতে নিয়ন্ত্রণ রেখার অংশও অন্তর্ভুক্ত। পূর্বে ও উত্তর-পূর্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত পশ্চিমবঙ্গসহ আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যজুড়ে বিস্তৃত। পাশাপাশি ভুটান, নেপাল ও মায়ানমারের সঙ্গেও ভারতের স্থলসীমান্ত রয়েছে। স্থলসীমান্ত ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে।
 
সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।