ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝিনাইদহে গৃহবধূর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১১:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৭:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝিনাইদহে গৃহবধূর মৃত্যু ছবি-সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মীনগ্রাম এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আছিয়া খাতুন মীনগ্রাম গ্রামের মামুন শেখের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে তিনি রান্নাঘরে রাইস কুকারে রাতের খাবার প্রস্তুত করছিলেন। রান্নার একপর্যায়ে বৈদ্যুতিক ত্রুটির কারণে কুকারটিতে শর্টসার্কিট হয়। সে সময় কুকারটি স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
 
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত রান্নাঘরে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।