ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তামিম নামে এক যুবক নিহত হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তামিম নামে এক যুবক নিহত হয়েছে।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তামিম নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৪ টায় দিকে চট্টগ্রাম নগরীর সিইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মোহাম্মদ তামিম বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চাপাছড়ি সৈয়দ জুম্মুুন মিয়াজির বাড়ির বাসিন্দা সৈয়দ নেজাম উদ্দীনের পুত্র।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজারচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ও ইউপি সদস্য মনজুরুল ইসলাম জানান, পেশায় ছাত্র মোহাম্মদ তামিম বিকালের দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার পথে নগরীর সিইপিজেড থানার মাইলের মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন। তার লাশ বাঁশখালী আনার প্রস্তুতি চলছে। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে পিতা সৈয়দ নেজাম উদ্দীন স্ট্রোক করেছে বলে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।