ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি: শুরু হচ্ছে উন্নত চিকিৎসা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১০:৩৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১০:৩৮:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি: শুরু হচ্ছে উন্নত চিকিৎসা ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তরের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ। এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিনই গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে তাৎক্ষণিকভাবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
কিন্তু তার শারীরিক অবস্থার গুরুত্বের কারণে বিশেষজ্ঞ ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল আহাদ নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হবে। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর মধ্যে উদ্বেগ ও প্রত্যাশা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।