ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জন্য এভারকেয়ার থেকে এয়ার্রপোর্টে রওনা হয়েছেন অ্যাম্বুলেন্সে শরীফ ওসমান হাদি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০১:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০১:৫৯:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জন্য এভারকেয়ার থেকে এয়ার্রপোর্টে রওনা হয়েছেন অ্যাম্বুলেন্সে শরীফ ওসমান হাদি ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই সংসদ সদস্য প্রার্থীর জীবন শঙ্কটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে বিমানবন্দরে অবতরণের পর দুপুর ১টা ৩০ মিনিটে হাদিকে নিয়ে উড়াল দেওয়ার কথা রয়েছে।
 
গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তাকে তাৎক্ষণিকভাবে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় এবং উন্নত বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন দেখা দেওয়ায় তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এই প্রেক্ষিতেই সোমবার সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে পৌঁছায়। বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময় অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা। তার আশু সুস্থতার জন্য দেশজুড়ে শুভানুধ্যায়ীরা দোয়া করছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।