ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্র অচল, হুথিদের প্রতিরোধের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩২:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্র অচল, হুথিদের প্রতিরোধের দাবি ইয়েমেনে হামলা চালাল ইসরাইল

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় এক মাস পর ইয়েমেনের মাটিতে নতুন করে হামলা চালাল তেলআবিব। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, হুথি গোষ্ঠী বারবার ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল। এ হামলা সেই আগ্রাসনের জবাব বলেও উল্লেখ করেছে সেনাবাহিনী।

হুথি গোষ্ঠীর এক মুখপাত্র দাবি করেছেন, ইসরাইলি হামলা প্রতিহত করতে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা পাল্টা প্রতিরক্ষা গড়ে তোলে। এদিকে রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদায় ইসরাইলি হামলার ফলে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে এবং পুরো শহর অন্ধকারে ডুবে আছে।

হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, হোদেইদায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগেই ইসরাইলি বাহিনী ওই এলাকার তিনটি বন্দরের কর্মীদের সতর্কবার্তা দিয়ে সরিয়ে নিতে বলেছিল।

এছাড়া, ইসরাইল জানায়, রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও তারা হামলা চালিয়েছে। ২০২৩ সালের শেষদিকে জাহাজটি হুথিরা দখল করেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে নানা হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে করা হচ্ছে। ইসরাইলের পাল্টা হামলায় ইয়েমেনে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।