ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:০০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:০০:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনার নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক বাধন শেখ, রুবেল মোল্লা, শেখ আতাউর রহমান ও সৌরভ ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি যুব শক্তির জেলা কমিটির আহ্বায়ক দীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাধন শিকদার এবং ছাত্র শক্তির মুখ্য সংগঠক লিমন মোল্লাও কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।