ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৪:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিচতলার গোডাউনে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে সংঘটিত এই ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।
 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে অফিস ভবনের নিচতলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় দায়িত্বরত দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
 

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ জানান, আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।