ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাশিয়ার সম্ভাব্য হামলার সতর্কবার্তা ন্যাটোর: পাঁচ বছরের মধ্যেই ঝুঁকি বাড়তে পারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:৪৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৪৫:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
রাশিয়ার সম্ভাব্য হামলার সতর্কবার্তা ন্যাটোর: পাঁচ বছরের মধ্যেই ঝুঁকি বাড়তে পারে সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী কয়েক বছরের মধ্যেই জোটের কোনো সদস্য দেশে সামরিক আক্রমণ চালাতে পারে। জার্মানির বার্লিনে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, রাশিয়ার গোপন কার্যক্রম ইতিমধ্যেই বেড়েছে এবং ইউরোপকে এমন এক সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, যার অভিজ্ঞতা ছিল তাদের পূর্ববর্তী প্রজন্মের।
 

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের এই বক্তব্য পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের সঙ্গে মিল রয়েছে। তাদের মতে, রাশিয়ার আগ্রাসী নীতি ইউরোপীয় নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। তবে মস্কো এসব সতর্কবার্তা সবসময় অস্বীকার করে আসছে এবং এগুলোকে অতিরঞ্জিত দাবি বলে মন্তব্য করে।
 

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের সঙ্গে যুদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ইউরোপ যদি সংঘাতে জড়িয়ে পড়ে, রাশিয়া প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
 

ন্যাটো মহাসচিব বলেন, পুতিনের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপের নিরাপত্তার জন্য অপরিহার্য। তাঁর ভাষ্য—যদি ইউক্রেন রাশিয়ার দখলে চলে যায়, তবে রুশ বাহিনী ন্যাটোর দীর্ঘ সীমান্তজুড়ে চাপ সৃষ্টি করবে এবং এতে জোটভুক্ত দেশগুলোর ওপর আক্রমণের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।