ঢাকায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের প্রার্থী ওসমান হাদি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৪:৩২:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৪:৩২:১৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি-সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে এবং তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুলিবিদ্ধ হওয়ার সুনির্দিষ্ট স্থান বা পরিস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং টিম নিশ্চিত তথ্য দিলে বিস্তারিত জানানো হবে। হাদির সঙ্গে থাকা সহকর্মীরা সাংবাদিকদের জানিয়েছেন, তার জন্য জরুরি ভিত্তিতে বি-নেগেটিভ রক্ত প্রয়োজন।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রচারণাকালে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি কাছে এসে গুলি করে দ্রুত পালিয়ে যায়। তারা দাবি করেছেন, হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
এর আগে গত নভেম্বর মাসে হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি, বাড়িতে আগুন লাগানো এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার আশঙ্কাজনক বার্তা পেয়েছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।